× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সাইবার সুরক্ষা আইন

দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সামিটে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা আইন বা পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় এআই পলিসি ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও। এ ছাড়া পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

তিনি বলেন, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতেও সরকার কাজ করছে। আশা করি, পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..