× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ইনজুরিতে নেইমার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: একের পর এক গোল করে স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা নেইমার দি সিলভা। তার মতো ফর্মে থাকা খেলোয়াড়কে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পেতে চাইবেন যেকোনো কোচ। কিন্তু সেটা আর হচ্ছে কই? চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে ইনজুরিতে পরেছেন ব্রাজিলিয়ান তারকা। আর এই ইনজুরির কারণে বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলা হচ্ছে না তার।

তিনি কবে নাগাদ সুস্থ্য হয়ে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তার ইনজুরিতে যে মারাত্মক কিছু নয় সেটা জানা গেছে। হয়তো লা লিগার ম্যাচে শনিবারই ফিরতে পারেন তিনি।

এদিকে ১৭ ডিসেম্বর থেকে জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছে বার্সেলোনা। সেই ম্যাচে মাঠে নামার আগে নেইমারকে পুরোপুরি ফিট চাইছেন কোচ এনরিক।

চলতি মৌসুমে বার্সেলোনা সব ধরণের প্রতিযোগিতায় যে ২০টি ম্যাচ খেলেছে তার মধ্যে ১৮টিতে মাঠে নেমেছেন নেইমার। গোল করেছেন ১৬টি। তাতে সব মিলিয়ে বার্সার হয়ে ১১০ ম্যাচে ৭০ গোল হয়েছে তার।


এ ক্যটাগরির আরো খবর..