× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

ভারত প্রতিনিধি

‘থ্রি ইডিয়টস’কে ছাপিয়ে জাপানে মাত্র ১৭ দিনেই ইতিহাস রচনা করল RRR

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
ইতিহাস রচনা করল RRR

‘থ্রি ইডিয়টস’কে ছাপিয়ে জাপানে মাত্র ১৭ দিনেই ইতিহাস রচনা করল (RRR) আর আর আর। চলতি বছরের মার্চে আরো এক ব্লকবাস্টার ছবি উপহার দেন পরিচালক এস এস রাজামৌলি। মুক্তি পায় আর আর আর (RRR)। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি মাত্র কয়েক মাসেই ছুঁয়ে ফেলেছিল ১০০০ কোটি টাকার মাইলফলক। বছর শেষ হতে চলল কিন্তু এখনো দর্শক মহলে আর আর আর নিয়ে উন্মাদনা কমেনি এতটুকুও।

এবার আমির খানের সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’কেও ছাপিয়ে গেল আর আর আর। তবে সেটা এদেশে নয়, জাপানে। গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছিল আর আর আর। সেই উপলক্ষে সেদেশে গিয়েছিলেন রাম চরণ, রাজামৌলি এবং জুনিয়র এনটিআরও। মাত্র ১৭ দিনেই ইতিহাস রচনা করল আর আর আর।


এ ক্যটাগরির আরো খবর..