× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডেস্ক

ইতালির বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড;বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল হলান্ডের নরওয়ে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
পাঁচ মিনিটে গোল করে প্রথমে রোনালদোর পাশে বসেন

ইতালির বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড হলান্ড। বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে নয় গোলের ব্যবধানে হারাতে হতো ইতালির। তবে ঘরের মাঠে উল্টো বিশাল ব্যবধানে হেরে যায় গাত্তুসোর দল। এদিকে ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নরওয়ে।

রোববার ১৬ নভেম্বর২০২৫ সান সিরোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান হলান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের পা থেকে।

সান সিরোতে শুরুটা ভালোই করেছিলো ইতালি। ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। বাঁ-দিক থেকে ডি মার্কোর পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান। প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই।

দ্বিতীয় হাফে চলে নরওয়ে শো। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান। এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করেন হলান্ড। ৭৮তম মিনিটে ববের ক্রস থেকে অসাধারণ এক গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তার পরের মিনিটেই থার্সবির থ্রু বল থেকে আবারও গোল করেন হলান্ড। বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন হলান্ড। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইতালির কফিনে শেষ পেরেকটি ঢোকান লারসেন। তাতেই নরওয়ের বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়।

আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


এ ক্যটাগরির আরো খবর..