× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ইকবালের স্ত্রী ও তিন সন্তানের জামিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. এইচ বি এম ইকবালের কারাবন্দি স্ত্রী ও তিন সন্তানকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গতকাল বুধবার একই বেঞ্চ ডা. ইকবালের কারাবন্দি স্ত্রীসহ তিন সন্তানের তিন বছরের সাজার বিরুদ্ধে বিলম্বে আপিল করার বিষয়টি মার্জনা করেন।

আদালতে ইকবালের পরিবারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আদালত সূত্রে জানা যায়, সম্পত্তির বিবরণী দাখিলের জন্য ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইকবাল পরিবারকে নোটিশ দেয় দুদক। পরবর্তী সময়ে একই সালের ২৪ মে মামলা করে দুদক।এ মামলায় বিচারিক আদালত ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর এবং মিথ্যা সম্পদ বিবরণী দাখিলের কারণে আরো তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে তাঁর স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈনুদ্দিন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

প্রত্যেককে একলাখ টাকা জরিমানাও করা হয়।পরে ইকবাল আত্মসমর্পণ করে হাইকোর্ট থেকে খালাস পান। তবে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আদালতে কখনো আত্মসমর্পণকরেননি। কিন্তু হাইকোর্টে আবেদন করলে তাঁদের সাজার কার্যকারিতা স্থগিত করা হয়।এর বিরুদ্ধে গত বছরের ১৫ নভেম্বর আপিল আবেদন করেন দুদক। ২৭ নভেম্বর আপিল বিভাগ তাঁদের সাজার কার্যকারিতা স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন।আদালত ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

এ আদেশের পর ইকবালের পরিবার গত ৮ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন তাঁরা হাইকোর্টে আপিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..