× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

রাশিয়ার হামলার মুখে পড়া ইউক্রেনের জন্য সমর্থন প্রকাশ করতে ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী ইউক্রেনে পৌঁছেছেন। তারা ট্রেনে করে পোল্যান্ড থেকে রেলপথে দীর্ঘ ও ঝুকিপূর্ণ যাত্রা শেষে কিয়েভে যান।

মঙ্গলবার সন্ধ্যায় কিয়েভে কারফিউ চলাকালে পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই তিন প্রধানমন্ত্রীই প্রথম পশ্চিমা নেতা, যারা ইউক্রেন সফর করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকি বলেন, ইউক্রেন হারালে ইউরোপ কখনোই একই রকম থাকবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আপনাদের এই সফর ইউক্রেনের জন্য সমর্থনের শক্তিশালী বহিঃপ্রকাশ।


এ ক্যটাগরির আরো খবর..