× Banner
সর্বশেষ
ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে যাত্রী আনায় নিষেধাজ্ঞা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Prohibition-on-bringing-passengers-to-Bangladesh.jpg

কোভিড-১৯ সংক্রমণ ও এর ফলে প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ব্রিটেন এ নিষেধাজ্ঞার আওতায় নেই। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

অন্যান্য অঞ্চলের ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে।  ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বেশ কিছুদিন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল।  মার্চের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়।  এমতাবস্থায় ইউরোপ ও ১২ দেশ থেকে বিমানে যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা দিল বেবিচক।


এ ক্যটাগরির আরো খবর..