× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস খুন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক স্বপন বিশ্বাস কে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ আগষ্ট)  দিবাগত রাত সাড়ে ৯  টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধায় বাড়ীর পার্শ্ববর্তী বাজারে চা খেতে যান। সেখান থেকে আসার সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়ীর পার্শ্ববর্তী সরদার বাড়ীর সামনে ওয়াপদার রাস্তার উপর ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে দ্রুত সোলাদানা বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন।এ সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।দ্রুত বিষয়টি উদঘাটন করে স্বপন বিশ্বাসের হত্যাকারীকে সনাক্ত করে আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..