× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

ইউনিয়ন পরিষদ নির্বাচন ডুমাইনে স্বতন্ত্রপ্রার্থী তপনের মোটর সাইকেল শোডাউন

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
স্বতন্ত্রপ্রার্থী তপনের মোটর সাইকেল শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ্আসাদুজ্জামান তপন মোটর সাইকেল শোডাউন করেছেন। শুক্রবার বিকেলে তার নিজ ইউনিয়নে এই মোটর সাইকেল শোডাউন করেন।

অত্র ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সর্বস্তরের জনগন মোটর সাইকেল নিয়ে সমেবেত হন। এর পর সেখান থেকে মোটর সাইকেলের বহর নিয়ে ডুমাইন ইউনিয়ন প্রদক্ষিন করেন। এ সময় তিনি জনগনের সাথে কুশল বিনিময় করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জানান দেন।

শোডাউনের পূর্ব মুহুর্তে তিনি বলেন,আমি অত্র ইউনিয়ন বাসির কাছে অতি পরিচিত মূখ। আমার ইউনিয়নবাসী আমাকে কাজের মাধ্যমে চেনে। কারন আমি সব সময় তাদের পাশে থাকি। আর এই কারনে এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

জনগনের সর্বোচ্চ সেবা দিতে আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছি। আমার বিশ্বাস ইউনিয়নবাসী স্বত:স্ফুর্তভাবে ও উৎসব মূখর পরিবেশে বিপুল ভোটে আমাকে এবার নির্বাচিত করবেন আশা রাখি।


এ ক্যটাগরির আরো খবর..