× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি

আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বরিশালের আগৈলঝাড়ায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মঞ্জুদার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিরুপম মঞ্জুদার। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক উদ্যোগ এবং স্থানীয় সমস্যা সমাধানে গণমাধ্যমের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুব ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি কে এম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি এইচ এম মাসুম, মানিক মোল্লা, সৈকত বাড়ৈ, সাইফুল মৃধাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও নিরুপম মঞ্জুদার বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..