× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ইংল্যান্ডের জয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই হারিয়েছে। জেসন রয় ও জো রুটের ফিফটিতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৪ রানের জয় পেয়েছে এউইন মরগানের দল।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী শনিবার লর্ডসে হবে দ্বিতীয় ওয়ানডে।

বুধবার সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। দলকে ভালো শুরুও এনে দেন তিনি।

আজহারের ফিফটিতে ৩৫তম ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ১৭৩ রান। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের রানটাকে তারা ৬ উইকেটে ২৬০ রানের বেশি নিতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান আসে আজহারের ব্যাট থেকেই। ১১০ বলে খেলা আজহারের ৮২ রানের ইনিংসটি গড়া ৯টি চারে। এ ছাড়া সরফরাজ আহমেদ ৫৫ ও বাবর আজম করেন ৪০ রান।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল আদিল রশিদ। ২৮ বছর বয়সি এই লেগস্পিনার ৫১ রানে নেন ২ উইকেট।

জবাবে দ্রুতই অ্যালেক্স হেলসকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে রয় ও রুটের ব্যাটে। দ্বিতীয় উইকেটে এই দুজনে গড়েন ৮৯ রানের জুটি। রয়ের (৫৬) বিদায়ে ভাঙে জুটি। দলীয় ১৫৮ রানে ব্যক্তিগত ৬১ রান করে ফেরেন রুট।

ইংল্যান্ড ইনিংসের ৩৪ ওভার শেষে বৃষ্টির জন্য আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৫২ রান। কিন্তু মাত্র তিন বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামলে আর খেলা হয়নি।

তখন ৩৪.৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৪ রান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য তখন তাদের দরকার ছিল ১৫১ রান। অধিনায়ক মরগান ৩৩ ও বেন স্টোকস ১৫ রানে অপরাজিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..