× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

ইংল্যান্ডে ৩য় বার লকডাউন শুরু আজ থেকে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
ইংল্যান্ডে ৩য় বার লকডাউন

ভয়ংকর ভাবে প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ। নতুন রূপের এই করোনা সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে তৃতীয়বারের মত কঠোর করোনা বিধি নিষেধ আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

গতকাল সোমবার রাত আটটায় টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে ইংল্যান্ডে টিয়ার ফাইভ করোনা বিধি নিষেধ আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার ৫ জানুয়ারি প্রথম প্রহর থেকে তা কার্যকর হবে।

নতুন ঘোষণায়, বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হবার আহ্বান জানিয়েছেন তিনি। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল এবং কলেজ অনলাইন ক্লাশ নেয়ার ঘোষণা দেন বরিস জনসন। বুধবার পার্লামেন্টে এমপিদের অনুমোদন নিয়ে নতুন বিধি নিষেধ আইনে পরিণত করা হবে।

টিয়ার ফাইভের অধীনে, মার্চের প্রথম লকডাউনের মতো বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। শুধুমাত্র অত্যাবশ্যকীয় মেডিক্যালের প্রয়োজনে, খাদ্যদ্রব্য কেনা, ব্যায়াম এবং যাদের বাড়ি থেকে কাজ করার সুবিধা নেই তারাই একমাত্র ঘর থেকে বের হতে পারবেন। ফেব্রুয়ারির হাফটার্ম ছুটি পর্যন্ত ইংল্যান্ডের সব স্কুল, কলেজ বন্ধ থাকবে। শুধু নার্সারি খোলা থাকবে। সামারে কোনো পরীক্ষা নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পারবে না, অনলাইনে ক্লাস নিতে হবে। রেস্টুরেন্ট ফুড ডেলিভারী অব্যাহত থাকবে তবে মদ টেকওয়ে বন্ধ থাকবে। আউট ডোর স্পোর্টস ভেন্যু বিশেষ করে গল্ফ, টেনিস, আউটসাইড জিম বন্ধ থাকবে।

সোমবার গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে নতুন করে আরো ৫৮ হাজার ৭শ ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরো ৪০৭ জনের।

এর আগে স্কটল্যান্ডে জাতীয় লকডাউনের ঘোষণা দেন স্কটিশ ফার্স্ট মিনিষ্টার নিকোলা স্টোরজান। আর ওয়েলসে ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ২০ ডিসেম্বর থেকে ওয়েলসে লকডাউন চলছে। নর্দার্ন আয়ারল্যান্ডে গত ২৬শে ডিসেম্বর থেকে জাতীয় লকডাউন চলছে।


এ ক্যটাগরির আরো খবর..