× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ইংল্যান্ড পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: গত বছরের শেষদিকে জিম্বাবুয়ে দল পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেললেও পাকিস্তানের সেই অচলঅবস্থা থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছে না পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তান সেই অবস্থা থেকে মুক্তির কিছুটা আভাস পাচ্ছে। ইংল্যান্ডের নবনিযুক্ত হাইকমিশনার জানিয়েছেন, বর্তমানে ইংল্যান্ড দল পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেললে তিনি খুশি হবেন।

নিজ দেশে ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশে দেশে হন্য হয়ে ঘুরছে পাকিস্তান ক্রিকেট দল। যাযাবরের মতো বিভিন্ন দেশে ক্রিকেট খেলে যাচ্ছে দলটি। দুবাইকে সেকেন্ড হোম ভেন্যু বানালেও পাকিস্তানের ঘরের মাঠের দর্শকরা নিজেদের মাটিতে বড় কোনো সিরিজ দেখতে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানে ইংল্যান্ডের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস ড্রিও। ফিলিপ বার্টনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তার মতে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেখানে খেলতে পারে ইংল্যান্ড। নিয়োগ পাওয়ার পর লন্ডনে সম্প্রতি পাকিস্তান সাংবাদিকদের উদ্দেশ্য এ কথা জানিয়েছেন তিনি।

ড্রিও বলেন,‘ আমি জানি না ইংল্যান্ড ক্রিকেট দল সেখানে খেলতে যাবে কিনা। তবে বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড খেলতে গেলে আমি খুশি হবো।’

হাইকমিশনার হওয়ার আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাজ্যের রাজনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন থমাস ড্রিও।


এ ক্যটাগরির আরো খবর..