× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড ইয়াসির শাহের ঘূর্ণিতে পিছিয়ে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা শেষ করে। তাদের স্কোরবোর্ডে রয়েছে ৬ উইকেটে ২৮২ রান। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে মাত্র ৫৭ রান যোগ করতেই তারা শেষ চার উইকেট হারায়। ৩৩৯ রানে গুটিয়ে যায় মিসবাহ উল হকদের ইনিংস। লর্ডসে সেঞ্চুরির স্বাদ পাওয়া মিসবাহ ১১৪ রানে আউট হন। বল হাতে ইংলিশদের হয়ে একাই ৬ উইকেট তুলে নেন ক্রিস ওয়াকস। ৩টি উইকেট নেন স্টুয়ার্ড ব্রড। অপর উইকেটটি নেন জ্যাক বল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইয়াসির শাহের স্পিন ঘূর্ণিতে ৭ উইকেটে ২৫৩ রানে দিন শেষ করে ইংল্যান্ড। লেগ স্পিনার ইয়াসির শাহ ৬৪ রানে নেন ৫ উইকেট। একমাত্র ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক পাকিস্তানের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়ান। ক্যারিয়ারের ৪৯তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে ভালোই এগিয়ে যাচ্ছিলেন কুক। কিন্তু ৮১ রানে হার মানতে হয় তাকে। ছয় বছর পর টেস্টে ফেরা আমিরের শিকারে পরিণত হন বাঁহাতি ওপেনার কুক। কুকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন প্রথমবারের মত তিনে ব্যাটিংয়ে নামা জো রুট। ক্রিস ওয়াকস ৩১ ও স্টুয়ার্ড ব্রড ১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। সফরকারীদের থেকে এখনো ৮৬ রানে পিছিয়ে ইংল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..