× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপির শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
আহসানউল্লাহর শাহাদাত বার্ষিকী

ঢাকা: প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত শহিদ আহসান উল্লাহ্ মাস্টার এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৭ মে  দুপুর ১.৩০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব নিশ্চিতপূর্বক এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 দোয়া মাহফিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আখতার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দোয়া মাহফিলে যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে জনাব আহসান উল্লাহ মাষ্টার এর উজ্জল বর্ণিল কর্মময় জীবনের উপর বক্তারা আলোকপাত করেন ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও আর্দশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন ও আর্দশের ধারক ও বাহক ছিলেন শহীদ আহসানউল্লাহ মাস্টার। বঙ্গবন্ধুর মতোই তিনি কখনো ভাবতেই পারেন নাই তাকে হত্যা করা হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তাকে নির্মম ভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। তাই তার রেখে যাওয়া আর্দশ ও কর্মকে বুকে ধারন করে দেশ সেবায় আমাদের কে আত্মনিয়োগ করতে হবে।
সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির বলেন,শহীদ আহসানউল্লাহ মাস্টার স্থান ও কালোত্তীর্ণ একজন মানুষ। ভাবতে অবাক লাগে, তিনি ছিলেন একাধারে বরেণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আর্দশ শিক্ষক। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আর্দশের একজন অকুতোভয়ী সৈনিক। তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেন নি। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে মাথা নত করেন নি।
গভীর দেশপ্রেম, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সামাজিক মূর্ল্যবোধ এ তিনটি বিরল গুনের অভূতপূর্ব সম্মিলন ঘটেছিল আমাদের সবার প্রিয় আহসানউল্লাহ মাস্টার স্যারের চরিত্রে।
আলোচনা শেষে জনাব আহসান উল্লাহ মাস্টার ও একই দিনে শহিদ অন্যান্য নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..