× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আসাদকে ক্ষমতা থেকে সরানোই পাশ্চাত্যের মূল উদ্দেশ্য

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ আইএস নির্মূলে রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক আচরণ না করে পশ্চিমা বিশ্ব সিরিয় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে মস্কো। পাশ্চাত্যের এমন অবস্থানকে মারাত্মক ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তবে আইএস বিরোধী লড়াইয়ে সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহীদের সহযোগিতা দিয়ে আসার রুশ দাবি নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। এদিকে, বহির্বিশ্বের সমর্থিত কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়ার আলেপ্পোয় একটি সেনা ব্যারাক ধ্বংসের দাবি করে সম্প্রতি অনলাইনে ভিডিও প্রকাশ করে প্রেসিডেন্ট আসাদ বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফুরসান আল হক ব্রিগেড। তবে এতে হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি।

দেশটিতে চলমান এ সঙ্কট সমাধানে সৌদি আরবের উদ্যোগে রিয়াদে চলমান আলোচনায় শুক্রবার সিরিয়ার বিরোধী ও সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো আসাদ সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়। তবে এ বৈঠকে পাশ্চাত্যসহ বিভিন্ন দেশের মদদে জঙ্গি গোষ্ঠীগুলোও অংশ নিয়েছে দাবি করে, বাইরের কোনো শক্তির সঙ্গে সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

শুক্রবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেয়া এক সাক্ষাৎকারে যেকোনো আলোচনার আগে অবশ্যই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও জানিয়ে দেন তিনি। এ অবস্থায় রিয়াদে সিরিয়ার বিরোধী দলগুলোর আলোচনার বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও; সিরিয়ায় আইএস দমনের চেয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরানোকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, ‘সবার উচিত এই মুহূর্তে সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোকে চিহ্নিত করা। এর পাশাপাশি সিরিয়ার সরকার ও বিরোধী দলীয় প্রতিনিধিদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় সমঝোতার উদ্যোগকে সহযোগিতা করা।’

এর আগে শুক্রবার মস্কোয় অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক সভায়, সিরিয়ায় নিজেদের সামরিক বাহিনীর জন্য যেকোনো হুমকি তাৎক্ষণিকভাবে ধ্বংস ও জঙ্গি বিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় আইএস ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও জানান তিনি।

পুতিন বলেন, ‘সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে সামরিক বাহিনীর পাশাপাশি আমরা আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মি- এফএসএ-কে সামরিক সহযোগিতা দিয়ে আসছি। হোমস, হামা, আলেপ্পো ও রাক্কায় প্রায় ৫ হাজার সিরিয় সেনা ও যোদ্ধা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।’

তবে সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহীদেরকে রাশিয়ার সহযোগিতা দেয়ার বিষয়ে নিশ্চিত হতে পারছে না যুক্তরাষ্ট্র। আইএস দমনের নামে মস্কো আসাদ সরকার বিরোধীদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি।


এ ক্যটাগরির আরো খবর..