× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

আসন্ন নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভরশীল: মির্জা ফকরুল

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

আসন্ন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ভরশীল বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার(২৬ ডিসেম্বর) বগুড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ দানেজ উদ্দিন স্কুল এন্ড কলেজের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন জননেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনার নির্বাচন। এ নির্বাচনে নির্ধারিত হবে বেগম খালেদা জিয়া ফিরে আসবে কি আসবে না । দেশের গণতন্ত্র রক্ষা করার নির্বাচন। যদি আপনারা বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তবে তার মুক্তির সাথে সাথে এ দেশের গণতন্ত্রও মুক্তি পাবে।

তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা বর্তমান সরকারের পরিবর্তন। দেশের গণতন্ত্র উদ্ধার করা। আর জনগণই দেশের মালিক। একমাত্র তাদের ভোটেই সবকিছু আবার পরিবর্তিত হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..