× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগৈলঝাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হবে।

পাশাপাশি ন্যাশনাল সার্ভিসের আনসার সদস্যদের বিভিন্নস্থানে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সম্পর্কে সোচ্চার থেকে প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়। বিভিন্ন বাজারে ওসি’র উদ্যোগে জঙ্গী ও নাশকতা বিষয়ক পথসভা করা এবং হাট-বাজারে রাতে বাতি জ্বালিয়ে রাখার প্রস্তাব করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ওসি মো. মনিরুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা ক্ষীতিশ ফলিয়া, মুক্তিযোদ্ধা আ. রশিদ সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, অমিয় লাল চৌধুরী, নির্মলেন্দু বাড়ৈ, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, এনজিও প্রতিনিধি কাজল দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..