× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

বেনাপোল(যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দরে পবিত্র আশুরা উপলক্ষ্যে আমদানি-রফতানি বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
বন্ধের কবলে বেনাপোল বন্দর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে  রেল ও সড়ক পথে বন্ধ রয়েছে আমদানি,রফতানি বাণিজ্য। তবে এপথে বাণিজ্য বন্ধ থাকলেও সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।
মঙ্গলবার সকাল থেকে  দিনভর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করে বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান,বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভপাতি আমিনুল হক জানান, আশুরা উপলক্ষে সরকারি ছুটিতে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে  শত শত ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাচামাল,তৈরী পোশাক,কেমিকেল ও খাদ্যদ্রবসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, এ পথে আমদানি,রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। করোনা সুরক্ষা নিয়োম মেনে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করছে।


এ ক্যটাগরির আরো খবর..