× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আশাশুনিতে শারদীয়া দূর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো ঃ  আশাশুনিতে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষ্যে পুজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

রোববার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, ওসি (তদন্ত) জিয়াউর রহমান, এমপি প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক অসীম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর দাস, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) কুমুদ রঞ্জন দেবনাথ, আনছার ভিডিপি কর্মকর্তা সুজন মিত্র, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, শাহনেওয়াজ ডালিম, দীপংকর কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিরুলাল বিশ্বাস, কিশোরী মোহন বৈদ্য, শংকর কুমার মন্ডল, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, পরিমল কুমার মন্ডল, মনিমোহন মন্ডল, সঞ্জয় রায় সহ উপজেলা ১১টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ উপজেলা পুজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার ১০১টি পুজা মন্ডপের স্বেচ্ছা সেবক কমিটি গঠন, বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করণ, ঝুকিপুর্ণ ও সাধারণ উভয়ই পুজা মন্ডপকে আইনশৃংখলার ক্ষেত্রে একই ভাবে নজরদারীতে রাখা, সরকারি নিয়মনীতি মেনে প্রতিমা বিসর্জন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত  গৃহিত হয়। আইনশৃংখলার কোন অবনতী ঘটলে তাৎক্ষনিকভাবে উপজেলা আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত ওসি (তদন্ত) জিয়াউর রহমানের সাথে ০১৭৯৪-৪৪৬১৩৬নং মোবাইলে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..