× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে ডি লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা:  সাতক্ষীরার আশাশুনিতে ডি লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে ঘুর্নিঝড় বুলবুল এ ক্ষতিগ্রন্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা ও শীতলপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৩ শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ডাউল, তেল, লবন, চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন, ডি লায়লা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার। ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে লায়লা ফাউন্ডেশন আপনাদের পাশে ছিল, বর্তমানেও আছে। ঘূর্নিঝড় বুলবুল এর তান্ডবের কথা শুনেই আমি ঢাকা থেকে আপনাদের মাঝে ছুটে এসেছি। আপনাদের যে কোন প্রয়োজনে লায়লা ফাউন্ডেশান পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডি লায়লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ আব্দুল হামিদ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ভোরের পাতার আশাশুনি প্রতিনিধি হাসান ইকবাল মামুন, মোঃ আব্দুল লতিফ, মোঃ আলিমুল হক, শ্রীউলা উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও মসজিদের ইমাম মাওঃ হাফেজ মোঃ রুস্তম আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..