× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

গোপাল কুমার, বিশেষ প্রতিনিধি: আশাশুনি মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে¡ আলোচনা সভা শুরুতে গীতা পাঠ করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী।

জন্মাষ্টামী উৎসব উদ্বোধন করেন ন্যাশনাল ইসক্ন মন্দিরের সহ-সভাপতি কৃষ্ণদাশ ব্রক্ষ্মচারী। পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক রণজিৎ বৈদ্য, প্রভাষক হিরোলাল বিশ্বাস ও সাংবাদিক অসীম চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ অফম রুহুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। স্কুল-কলেজ, বিদ্যুৎ, রাস্তাসহ সকল ক্ষেত্রে সারা দেশের ন্যায় আশাশুনিতেও উন্নয়ন কার্যক্রম অব্যহত রয়েছে। তিনি বলেন মরিচ্চাপ ব্রিজের বেহাল দশা উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বারংবার তাগিত দিলে তারা নতুন করে পাতি বসিয়ে দেওয়ার আশ্বাস দেন। তারই ফলশ্রুতিতে আজকে মরিচ্চাপ ব্রিজের কাজ চলছে এবং অচিরেই মানিকখালী ব্রিজের কাজও শুরু হয়ে এসরকারের আমলেই শেষ হবে বলে আশ্বাস দেন। বাংলাদেশের উন্নয়ন হত্যা, সন্ত্রাস ও জঙ্গী হামলা করে দাবিয়ে রাখা যাবে না।তিনি আরও বলেন আগামী বছরের মধ্যেই আশাশুনির সকল এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ নানা প্রকার উন্ন্য়ন আশাশুনিতেই করা সম্ভব হবে। ২০০৮ সালে নির্বাচনের প্রাক্কালে আশাশুনি নিন্ম এলাকায় গাড়ি নিয়ে যাওয়া যেত না কিন্তু এখন এত বেশি উন্নয়ন হয়েছে যে সব এলাকায় গাড়ি নিয়ে চলাচল করা যায়। এদেশ আপনার আমার সকলের।

অতএব আগামী পূজা উদ্যাপন সহ সকল অনুষ্ঠান পালনে তিনি সব ধর্মের বর্নের মানুষের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, শাহনেওয়াজ ডালিম, আব্দুল আলিম, আ’লীগ নেতা মোল্লা রফিকুল ইসলাম, সম সেলিম রেজা, ঢালী সামছুল আলম, শুম্ভুজিত মন্ডল, শিক্ষক একেএম এমদাদুল হক। ্এ সময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ নেতা দীপন মন্ডল, কাশিনাথ মন্ডল, কৃষ্ণ মন্ডল, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন, সম্পাদক মনিরুজ্জামান বিপুল সহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। ধর্মীয় আলোচনা করেন বিল্লমঙ্গল দেবনাথ ও অনন্ত সরকার। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা  বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।জন্মাষ্টমী উদ্যাপনের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, উদ্যাপন কমিটির আহ্বায়ক নিরাঞ্জন কুমার মন্ডল ও সদস্য সচিব সাংবাদিক গোপাল কুমার মন্ডল, সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..