× Banner
সর্বশেষ
শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

আশাশুনিতে চার সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনিঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে চার সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে ধর্ষিতা খালেদা খাতুন (৪০) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ধর্ষিতার মৎস্য ঘেরের বাসায়।

মামলার বিবরণে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আশরাফ মোড়লের স্ত্রী খালেদা খাতুনের কাছে দোকানের বাকী ছিল। আনুমানিক এক মাস আগে একই গ্রামের গহর ফকিরের তিন ছেলে শহিদ, ছায়দুল ও সাইদ খালেদার স্বামী আশরাফকে পাওনা টাকা নিয়ে কথাকাকাটির এক পর্যায়ে মেরে হাত ভেঙ্গে দেয়। এনিয়ে আশাশুনি থানায় মামলা হয়। মামলায় একজন আসামী বাদে বাকি আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলার বাদি খালেদাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

সোমবার (৪ নভেম্বর) রাতে চাকুরিজীবি স্বামী বাড়িতে না থাকায় প্রতিদিনের মত খালেদা নিজ মৎস্যঘের পাহারা দিতে যায়। ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘেরের বাসার দরজায় ধাক্কা দিলে খালেদার ঘুম ভেঙ্গে যায়। এত রাতে কে জানতে চাইলে পূর্বের মামলার আসামী শহিদ বলে, তোকে মামলা তুলে নিতে বলেছি। তুই যখন মামলা তুলবিনা, আজ তোর জীবনের সব আশা মিটিয়ে দেব। বলা মাত্র বাসার দরজা ভেঙ্গে ভেতরে শহিদ ও অজ্ঞাতনামা আসামীরা তাকে জাপটে ধরে মুখ বেঁধে পরনে থাকা জামাকাপড় ছিড়ে পালাক্রমে ধর্ষন করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাত্ব জখম করে।

বেনাপোলে গণ ধর্ষনের শিকার কিশোরীর আত্মহত্যা

তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী তার বোন ময়না খাতুন, রাবেয়া ও সাকিলসহ অন্যরা ঘটনাস্থলে পৌছে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করে ৭(১১)১৯ নং মামলা রুজু করা হয়েছে।

পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার অভিযোগ নিয়ে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতাকে মেডিকেল টেষ্টের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..