কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে বিহান মন্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিহান মন্ডল ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে। বিহান মন্ডলের চাচী নয়ন মন্ডল বলেন, দুপুরের দিকে হঠাৎ করে বিহান মণ্ডলকে বাড়িতে দেখতে না পেয়ে আমরা  বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করি।
এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে বিহান মন্ডলের পায়ের স্যান্ডেল পানিতে ভাসতে দেখে আমরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করি।
খোঁজাখুঁজির পরে বিহান মন্ডলকে পানির নিচ থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিহান মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।