× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আল্লাহু আকবর বলে দুই নারীকে ছুরিকাঘাত, নিহত ১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় ‘আল্লাহু আকবর’ বলে দুজনকে ছুরিকাঘাত করেছেন এক তরুণ। এতে এক নারী নিহত এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই দুই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। পুলিশ

এক বিবৃতিতে জানায়, এদিন দুপুর দুইটার দিকে সিডনির ইয়র্ক স্ট্রিটে একজন ছুরি হাতে হাঁটাহাঁটি করছে বলে জানতে পারে জরুরি সেবাদানকারী সংস্থা।

বিবৃতিটিতে বলা হয়, পুলিশ যখন ঘটনাস্থলের দিকে রওনা হয়, তখন খবর পাওয়া যায় এই ব্যক্তি কিং ও ইয়র্ক স্ট্রিটের কাছে একজনকে ছুরিকাঘাত করেছে।

এতে বলা হয়, হোটেল সিবিডি-তে ছুরিকাঘাতের শিকার এক নারী আছে বলে জানতে পারে পুলিশ এবং এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) অ্যাম্বুলেনস প্যারামেডিকস। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।এরপর বিকেল তিনটা ১৫ মিনিটের দিকে 118 ক্লারেন্স স্ট্রিটের একটি ইউনিটের ভেতর থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের একজন মুখপাত্র। ছুরিকাঘাতের কারণে এই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় ছুরিকাঘাতকারীকে আটকের পর প্রথমে ডে স্ট্রিট পুলিশ স্টেশন এবং পরে রয়্যাল প্রিন্স অ্যালফ্রেড হসপিটালে নেয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটারে লেখেন, সিডনিতে হওয়া আজ বিকেলের সহিংস হামলাটি উদ্বেগজনক। ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় হামলাকারী এখন পুলিশের হেফাজতে আছেন।

গণমাধ্যমটি জানায়, এই ছুরিকাঘাতকারীর নাম মার্ট নেই। তিনি ব্যাকটাউনের মারায়োংয়ের বাসিন্দা বলে জানা গেছে। সন্ধ্যায় এএসডব্লিউ পুলিশ কমিশনার মিক ফুলার জানান, এ পর্যন্ত পাওয়া তথ্য মতে এই ২১ বছরের মার্ট নেই সন্ত্রাসবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..