× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

আলেপ্পোতে নতুন করে লড়াই, ঝরলো ৩৫ প্রাণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে লড়াই শুরু হয়েছে সিরিয়ার আলেপ্পোতে।মঙ্গলবার ( এপ্রিল ২৭) দিনভর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। তাদের মধ্যে আটজন শিশু ও ৫ জন উদ্ধারকর্মী রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর বিমান হামলায় মারা গেছেন ১১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন বেসামরিক উদ্ধারকর্মী।

সিরিয়ার লড়াইয়ে বিপন্ন মানুষের সেবায় অবিস্মরণীয় ভূমিকা পালনের জন্য ‘হোয়াইট হেলমেট’ হিসেবে অভিহিত করা হয় এসব উদ্ধারকর্মীকে।

মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত আতারিব শহরে তাদের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় সরকার সমর্থিত জঙ্গি বিমান।

উদ্দেশ্যমূলকভাবেই ওই কার্যালয় লক্ষ্য করে করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

তবে রাশিয়া না সিরিয়ার জঙ্গি বিমান এই হামলায় অংশ নিয়েছে তা পরিষ্কার নয়।

সিরিয়ার লড়াইয়ে বাশার আল আসাদকে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া।

রুশ বিমান হামলায় ইতোমধ্যেই সহস্রাধিক বেসামরিক সিরীয় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।


এ ক্যটাগরির আরো খবর..