× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

রাজীব শর্মা

আর্থিক অবস্থান ও মামলায় শীর্ষে বিএনপি, দূর্বলতা জামায়াতের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ পুরোধমে শুরু হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনী হলফনামায় প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত তাদের সম্পদের বিবরনী দাখিল করেছেন। তার মধ্যে প্রার্থীদের কেউ কেউ কোটি টাকা নিয়ে মাঠে নামলেও আর কেউ নেমেছেন নামমাত্র আর্থিক সক্ষমতা নিয়ে। পাশাপাশি সম্পদের বিবরনীতে পিছিয়ে নেই প্রাথীদের সহধর্মিনীরাও। যার মধ্যে বিএনপির প্রার্থীদের আর্থিক অবস্থান রয়েছে শীর্ষে।

নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনি আসনগুলোতে বিএনপি ও জামায়াত মনোনীত অধিকাংশ প্রার্থীরই কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। সম্পদের এই ‘প্রতিযোগিতায়’ বিএনপি এগিয়ে রয়েছে; দলটির ১৬ জন প্রার্থী কোটিপতি, যেখানে জামায়াতের কোটিপতি প্রার্থীর সংখ্যা ১২। অনেক প্রার্থীর সম্পদের পরিমাণ কয়েক কোটি থেকে শুরু করে ১০০ কোটি টাকারও বেশি। আবার সবচেয়ে কম রয়েছে জামায়াতের প্রার্থীদের কাছে। বিশেষকরে প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম নগদ রয়েছে চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীনের হাতে, ৭৭ হাজার ৬২৮ টাকা। এরপর চট্টগ্রাম-১৩ আসনে মাহমুদুল হাসানের হাতে ৮২ হাজার ৫৮১ টাকা।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রায় ৪৫৭ কোটি টাকার সম্পদ এবং ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ রয়েছে। তার বিরুদ্ধে ২৯টি মামলা ছিল, যার ১৯টি থেকে তিনি খালাস পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকের অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ লাখ ৮৪ হাজার টাকা আর নগদ রয়েছে ৯০ হাজার টাকা। তার বিরুদ্ধেও ২৯টি মামলা ছিল এবং তিনিও ১৯টি মামলা থেকে খালাস পেয়েছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হকের মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৫৯ লাখ টাকা। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে, যার মধ্যে ২১টি বর্তমানে বিচারাধীন। এছাড়া তার ঋণের পরিমাণ ১২১ কোটি ১৫ কোটি টাকা। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমের নিট সম্পদের পরিমাণ ১২ কোটি ১৫ লাখ টাকা। তার নামে কোনো মামলা বা ঋণের তথ্য নেই।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদের ৪০ কোটি ৬১ লাখ টাকার সম্পদ রয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা আছে, যার কিছু এখনও তদন্তাধীন ও বিচারাধীন। একই আসনে জামায়াতের প্রার্থী ওমর ফারুক ৩ কোটি ৩৯ লাখ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে ১ লাখ ৮০ হাজার টাকার ঋণ রয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির এক প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ২৫ কোটি ৭৯ লাখ টাকার সম্পদ রয়েছে। তার বিরুদ্ধে ২২টি মামলা আছে, যার মধ্যে পাঁচটি চলমান। বিএনপির আরেক প্রার্থী গোলাম আকবর খন্দকারের মোট সম্পদ ৩৬ কোটি ৩৬ লাখ টাকা। ইউনিয়ন ব্যাংকে তার ২৭ কোটি ৮০ লাখ টাকার ঋণের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তিনি সাতটি মামলায় খালাস পেয়েছেন। এই আসনে জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মঞ্জুরের সম্পদের পরিমাণ ২ কোটি ১২ লাখ টাকা।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, খুলশী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আল নোমানের মোট সম্পদ ৩৪ কোটি ৭৭ লাখ টাকা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্যদিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২ লাখ ১৬ হাজার ৩১৮ টাকা রয়েছে। তিনি ৪৭টি মামলার কথা উল্লেখ করেছেন এবং সবকটিতেই তিনি খালাস পেয়েছেন বা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম-১১ (বন্দর, ইপিজেড, পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মোট সম্পদ ১৪ কোটি ৮০ লাখ টাকা। তার বিরুদ্ধে ৩৫টি মামলা আছে, যার একটি বর্তমানে বিচারাধীন।

চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপির অন্যান্য প্রার্থীদের মধ্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ৩১ কোটি ২২ লাখ টাকা, এরশাদ উল্লাহর ২৩ কোটি ৮৭ লাখ, সরওয়ার আলমগীরের ১৩ কোটি, মিশকাতুল ইসলাম চৌধুরীর ১০ কোটি ৪০ লাখ, সরওয়ার জামাল নিজামের ৬ কোটি ৪১ লাখ, মোস্তফা কামাল পাশার ৬ কোটি ৭৮ লাখ, মোহাম্মদ আবু সুফিয়ানের ৪ কোটি ৩৮ লাখ, নাজমুল মোস্তফা আমিনের ৪ কোটি ও নুরুল আমিনের ১ কোটি ৪৯ লাখ টাকার সম্পদ রয়েছে।

অন্যদিকে জামায়াতের কোটিপতি প্রার্থীরা হলেন – এ কে এম ফজলুল হক, যার সমম্পদ রয়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা, এ টি এম রেজাউল করিম, যার সম্পদ রয়েছে ৪ কোটি ৭ লাখ টাকা), মো. আবু নাসের, যার সম্পদ রয়েছে ২ কোটি ৫৯ লাখ টাকা, শাহজাহান চৌধুরীর ২ কোটি টাকা, মোহাম্মদ নুরুল আমিনের ১ কোটি ৬৭ লাখ টাকা, মোহাম্মদ আলাউদ্দিন ১ কোটি ৬৬ কোটি টাকা, মোহাম্মদ জহিরুল ইসলামের ১ কোটি ২৭ লাখ টাকা ও শফিউল আলমের ১ কোটি ১০ লাখ টাকা।

প্রার্থীদের মামলায় শীর্ষে বিএনপি
এদিকে মামলার সংখ্যার দিক থেকেও বিএনপির প্রার্থীরা শীর্ষে অবস্থান করছেন। হলফনামার তথ্য অনুযায়ী, বিএনপির ১৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজনের বিরুদ্ধে কোনো মামলা নেই। বাকি ১৫ প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৬৬টি মামলার তথ্য রয়েছে, যার মধ্যে চলমান বা বিচারাধীন রয়েছে ১৪৭টি মামলা। এর বিপরীতে, চট্টগ্রামের ১৫ আসনে জামায়াতের ১০ জন প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। বাকি ৫ প্রার্থীর বিরুদ্ধে মোট ২০৩টি মামলা আছে, যার মধ্যে বর্তমানে চলমান বা বিচারাধীন মামলা রয়েছে ২২টি।

কোটিপতিতে পিছিয়ে নেই বিএনপির প্রার্থীদের স্ত্রীরাও এদিকে হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রার্থীদের স্ত্রীরাও পিছিয়ে নেই। তাদের নগদ ও আর্থিক সক্ষমতার কারনে বিএনপির দলীয় সংগঠন পরিচালনায় ইতিবাচক প্রভাব বিস্তার করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হলফনামামতে, সবচেয়ে বেশি নগদ অর্থ রয়েছে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খানের হাতে। তার নামে নগদ আছে ২৬ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৫৯৩ টাকা। এছাড়া চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীল মাওলার হাতে রয়েছে ৫ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৪০৯ টাকা। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর স্ত্রী সাদিয়া এরশাদের হাতে নগদ ৩ কোটি ২৬ লাখ ২০ হাজার ৩৪২ টাকা। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী মিনা পারভীন কাদের চৌধুরীর হাতে রয়েছে ৩ কোটি ৯ লাখ ২৮ হাজার ৬৩৬ টাকা। এছাড়া চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী তাহেরা আলমের হাতে রয়েছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার ২৮৭ টাকা। চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানের দুই স্ত্রী সাজিয়া আব্দুল্লাহ ও ফাজিলাতুন নেসা সূচীর যৌথ হাতে নগদ আছে ১ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৭৪৯ টাকা।

হলফনামায় সবচেয়ে কম নগদ অর্থের তথ্যও উঠে এসেছে জামায়াতের প্রার্থীদের স্ত্রীদের। এমনকি কয়েকজন প্রার্থীও স্ত্রীর হাতে কোন নগদ অর্থই নেই বলে উল্লেখ করেছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীনের স্ত্রী শামীমা আফরোজের হাতে কোনো নগদ অর্থ নেই। একইভাবে চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে জামায়াত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের স্ত্রী নাঈমা নাইরিন এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা – কর্ণফুলী) আসনে জামায়াত প্রার্থী মাহমুদুল হাসানের স্ত্রী জোবাইদা আক্তারের হাতেও কোনো নগদ টাকার তথ্য নেই। নগদ টাকার হিসাবে সবচেয়ে কম অঙ্ক পাওয়া গেছে চট্টগ্রাম-১১ (বন্দর – পতেঙ্গা) আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের স্ত্রী বিলকিছ আক্তারের নামে, যার হাতে রয়েছে মাত্র ৮৫৮ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..