× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আরবাজ যা বললেন সালমানের বিয়ে প্রসঙ্গে

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সালমান খান ব্যক্তিগত নানা কারণে প্রায়ই খবরে আসেন।

তবে যে কারণে বেশি খবরের শিরোনাম হন তাহলো তার বিয়ের প্রসঙ্গ। সম্প্রতি এ অভিনেতার বিয়ে নিয়ে বক্তব্য দিয়েছেন তার ভাই আরবাজ খান।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে লুলিয়া ভান্তুরকে বিয়ে করছেন সালমান। দিন যত গড়াচ্ছে দুজনকে নিয়ে বেড়েই চলেছে নানা গুঞ্জন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের বিয়ে নিয়ে আরবাজ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি আমার বিষয় নয়, তার (সালমান) ব্যক্তিগত বিষয়। সে কখন কাকে বিয়ে করবে এটি তার ব্যাপার। তার ব্যক্তিগত বিষয়ে অন্যান্যরা যা জানে আমিও তাই জানি।’

কিছুদিন আগে নিজের বিয়ের ব্যাপারে সালমান বলেছিলেন, ‘আমার বিয়ের সংবাদ আমি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে জানিয়ে দিব।’

এর আগে সালমান-লুলিয়ার প্রেমের খবর শোনা গেলেও প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় দুজন একসঙ্গে উপস্থিত হলে গুঞ্জন জোরালো হয়। সম্প্রতি সালমানের বাড়ি পরিবর্তন করার খবরে এ জুটির বিয়ের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..