× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এমআরএ সুজন মাহমুদ, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাধারণ পরিষদ সদস্য সুপর্ণা রেসমা, কে এম শফিউল আলম, রোজিনা আক্তার তৃশা, মোঃ সোহেল মাহমুদ, ডা: মাহবুবা নার্গিস সানু, হাসান সরদার জুয়েল, মোঃ ইয়াসিন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময়েই পেশাগত দায়িত্বপালনের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু সরকার এ বিষয়ে কোন প্রয়োজনীয় ব্যবস্থা করেননি। বিভিন্ন সাংবাদিক সংগঠন বছরের পর বছর সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
সরকারের পর সরকার বদল হলেও সাংবাদিকদের কোন দাবি-দাওয়াই তেমন কার্যকর হয়নি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকরা যেন নিরাপদে সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে ব্যবস্থা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..