× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

আরও ১০ দিন বাড়ছে হজযাত্রী নিবন্ধনের সময়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
হজযাত্রী নিবন্ধনের সময়

আগামী বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আরও ১০ দিন বাড়িয়ে  ২৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এ নিয়ে কয়েকদফা বাড়ানো হলো নিবন্ধনের সময়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়েছে, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। এরপর আর সময় বাড়ানো হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..