× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

আরও একজন রেমিটেন্স যোদ্ধার পরলোক যাত্রা।

Shawkat Hossain
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

মালয়েশিয়া প্রতিনিধি, ১৭-০৩-২০১৯, সড়ক দূর্ঘটনায় নিহত মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশী মো: রফিকুল ইসলাম এর মরদেহ শনিবার ১৬-০৩-২০১৯,  বাংলাদেশ এসে পৌছায়। এর আগে শুক্রবার বাদ এশার মালয়েশিয়ার পুচং এলাকার একটি মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

 

মো: রফিকুল ইসলাম পাসপোর্ট নং- BE0258356, পিতা: মৃত আহমেদ আলী, (গ্রাম: মোচাগাড়া, জেলা: কুমিল্লা) জহুর বারুতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সুলতানা আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জরুরী ভাবে তাকে পর্যবেক্ষন করে জানান তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এজন্য তাকে মাথার অপারেশন করাতে হবে। এরপর ডাক্তাররা রফিকুলের মাথায় অপারেশন করার পর হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

 

হাসপাতালে আইসিইউতে থাকাকালীন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ০৫-০৩-২০১৯ তারিখে ইন্তেকাল করেন। এ ব্যাপারে জহুর বারুর বালাই পুলিশ ট্রাফিক কুলাই জায়া’তে পুলিশ রিপোর্ট করা হয়, (রিপোর্ট নং- TRAFIK KULAIJAYA/001789/19)

 

তার গ্রামের বাড়ীর একজন জানান মোহাম্মদ রফিকুল ইসলাম মালয়েশিয়ার ভূমি টুঙ্গাল গ্রুপ অব কোম্পানীর মাধ্যমে রেজিষ্টেশন করে বৈধ পারমিট করে জহুর বারুতে কাজ করত। প্রতিদিন সে বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যেত। কিন্তু ২৩-০২-২০১৯ তারিখ যখন সে সকালে ৭ টার দিকে তার বাইসাইকেলটি চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই পিছন থেকে একটা প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে রফিক সেই প্রাইভেট কারের সামনের অংশের গ্লাসের উপর পরে। তার মাথার সাথে সজোড়ে ধাক্কা লেগে গাড়ীর সামনের গ্লাসটি ভেঙ্গে গুড়ো গুড়ো হয়ে যায়। গাড়ীটি ড্রাইভ করছিল একটি মেয়ে। সেই মেয়েটিই স্থানীয়দের সহযোগিতা নিয়ে গুরুতর আহত রফিকুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

 

এদিকে মৃত রফিকুল তার স্ত্রী ও ৪ ছেলে- মেয়ে রেখে যান। অসহায় এই পরিবারটির জন্য প্রবাসী বাংলাদেশীরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রফিকুল যে কোম্পানীতে কাজ করত সেই কোম্পানির মালিক, কোম্পানির শ্রমিক ও রফিকুলের বন্ধুরা মিলে যে যার মত আর্থিক সহযোগিতা করে।


এ ক্যটাগরির আরো খবর..