× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

শিতাংশু গুহ, নিউইয়র্ক

আমেরিকা নির্বাচন সর্বশেষ জরিপ, ট্রাম্প ৪০%, বাইডেন ৩৪%

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০২৪
আমেরিকা নির্বাচন সর্বশেষ জরিপ

আমেরিকা নির্বাচন সর্বশেষ জরিপ।  বাইডেন ও ট্রাম্প ডেমক্রেট ও রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থী হলেও প্রথা অনুযায়ী প্রাইমারি চলছে, চলবে, ডেলিগেট গণনা অব্যাহত থাকবে। ইতিমধ্যে উভয় প্রার্থী ব্যাটেল-গ্রাউন্ড ষ্টেটে প্রচারণা শুরু করে দিয়েছেন। জর্জিয়ায় বাইডেন বলেছেন, আমি তরুণ নই, কিন্তু আমি জানি কিভাবে আমেরিকানদের জন্যে কাজ করতে হয়। ট্রাম্প বলেছে, বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে অথর্ব প্রেসিডেন্ট।

রবিবার ১০ই মার্চ পর্যন্ত বাইডেন জিতেছেন ১৮৬৬টি ডেলিগেট, দরকার ১৯৬৮, মোট সংখ্যা ৩৯০০টি। ট্রাম্প জিতেছেন ১০৭৫ ডেলিগেট, দরকার ১২১৫, মোট ডেলিগেট সংখ্যা ২৪২৯টি। বাইডেন ‘ষ্টেট অফ ইউনিয়ন’ ভাষণের ২৪ ঘন্টার মধ্যে ১০মিলিয়ন ডলার তুলেছেন। বেশির ভাগ আমেরিকান মনে করেন বাইডেন ও ট্রাম্প দু’জনই বৃদ্ধ। সর্বশেষ ইপসস জরিপ বলছে, ট্রাম্প ৪০%, বাইডেন ৩৪%।

ট্রাম্প শুক্রবার (৮ই মার্চ ২০২৪) ই. জেন. ক্যারল মানহানি মামলার ক্ষতিপূরণের ৯১মিলিয়ন ডলার বন্ড হিসাবে জমা দিয়েছেন। একই সাথে তিনি ঐ রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন। আপিল নাকচ হয়ে গেলে টাকা ফেরত পাবেন না? রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) ট্রাম্পের পছন্দের মাইকেল হোয়াটলে-কে চেয়ারম্যান এবং ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পকে কো-চেয়ারম্যান নির্বাচন করেছে।  দলে ট্রাম্প বিরোধীরা কিছুটা কোনঠাসা।

একজন মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই টার্ম ক্ষমতায় থাকতে পারেন। প্রশ্ন উঠেছে যে, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হ’ন, তাহলে কি এটি তাঁর প্রথম টার্ম বিবেচিত হবে? ইয়েল বিশ্ববিদ্যালয়ের ল’প্রফেসর ও সংবিধান বিশেষজ্ঞ অখিল রিড অমর বলেন, না, তিনি এক টার্মের জন্যে নির্বাচিত হবেন। সংবিধানের ২২তম সংশোধনী বলেছে, কেউই দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..