× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এটা শত যুগ ধরে চলছে -সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন

আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এ অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে। আমি অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সকল অনিয়ম, দুর্নীতি দূর করতে কাজ করে যাচ্ছি। বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

উপদেষ্টা বলেন, টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থবছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছি। এটি ভালোভাবে পরিচালনা করা হলে  এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..