× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পি আই ডি

শুধু দেশের নয়, বিশ্বের সমস্যা সমাধান করবে আমাদের তরুণ উদ্ভাবকেরা -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট

আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি। আমাদের তরুণ উদ্ভাবকেরা শুধু দেশের নয়, বিশ্বের সমস্যা সমাধান করবে। দেশের সমস্যাগুলোর প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলায় তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে দেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য সর্ববৃহৎ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এর তৃতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সহযোগিতার জন্য আমরা ইনোভেশন এন্ড আন্ডার প্রেনিউরশিপ একাডেমি প্রকল্প চালু ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছি। এ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগকারীদের আকর্ষণীয় হাব-এ পরিণত হবে। তিনি আরো বলেন, ভারত-সিঙ্গাপুরের মধ্য থেকে এরই মধ্যে বাংলাদেশের স্টার্টআপগুলোকে ৮০০ মিলিয়নের বেশি বিনিয়োগ এসেছে। স্টার্টআপ ধীরে ধীরে ওঠে না; রকেটের গতিতে ওঠে। বিকাশ, নগদ ও শপআপ এরই মধ্যে বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এবং গ্র্যান্ট হিসেবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপ এর প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা করে অনুদান। এছাড়া, স্টার্টআপদের জন্য রয়েছে বিনিয়োগ পাবার সুবিধাসহ নানা সুযোগ। অর্থাৎ সেরা ৫১টি স্টার্টআপকে মোট ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। শুধু তাই নয়, বিগ ২০২৩ এর সেরা ৫১টি স্টার্টআপকেই দেওয়া হবে বিশেষ সম্মাননা সনদ।

বিগ সর্বপ্রথম ২০১৯ সালে স্টার্টআপদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ২০২১ সালে সফলভাবে ২য় বারের মতো অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে, ২০২৩ সালে উক্ত জনপ্রিয় আয়োজনটি ৩য় বারের মতো আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হলো ‘DARE TO STAND BIG’।


এ ক্যটাগরির আরো খবর..