× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আবারো পুলিশের খাচায়!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা করার সময় ১০ পিচ ইয়াবাসহ ফাইজুর রহমান বাবু নামের এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বারবাজার এলাকার গোড়ার মসজিদ রোড থেকে তাকে গ্রেফতার করেন বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম। সে মিঠাপুকুর গ্রামের জসিউর রহমান ফিল্ডম্যানের ছেলে।

থানা পুলিশ জানায়, ফাইজুর রহমান বাবু বারবাজারের চিহিৃত মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে সে বারবাজারের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে থানায় একাধিক মাদকের মামলা ও ওয়ারেন্ট রয়েছে। সম্প্রতি সে জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় শুরু করে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে  ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ফাইজুর রহমান বাবু কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..