× Banner
সর্বশেষ
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

আবারও যুক্তরাষ্ট্রের ভেটো, আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ইউক্রেনের সামনে গভীর সংকট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল। প্রস্তাবটিতে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল।

যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। তিনি বলেন, একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, কিন্তু যেকোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ।

প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।


এ ক্যটাগরির আরো খবর..