× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আবারও যুক্তরাষ্ট্রে  বন্দুক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন।

দেশটির স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার স্যান বারনারদিনোর একটি সমাজসেবা কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। সিএনএন ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামে বয়স্ক প্রতিবন্ধীদের এই সমাজসেবা কেন্দ্রে হামলা চালায় তিন বা তার চেয়ে বেশিসংখ্যক দুর্বৃত্ত। হামলাকারীদের আটকে ব্যাপক তল্লাশি চালাচ্ছে স্যান বারনারদিনোর পুলিশ। তবে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর পোশাকের মতো পোশাক পরে কয়েকজন ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে ঢুকে বেপরোয়া গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে হতবিহ্বল হয়ে কিছু লোক ভবনের কক্ষগুলোতে ঢুকে ভেতর থেকে দরজায় তালা দিয়ে বাঁচার চেষ্টা করেন।

গুলি চালিয়ে দুর্বৃত্তরা কালো রঙের একটি ওয়াগনে ঢুকে পড়ে। কিন্তু তাদের সঠিক অবস্থান জানতে পারেনি পুলিশ। হামলার প্রায় ৪ ঘণ্টা পর রাস্তায় থাকা অন্ধকারাচ্ছন্ন একটি ওয়াগন চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। পরে দেখা যায় ওয়াগনের একটি জানালা ভাঙা।

কী কারণে, কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তা এখনো নিশ্চিত হতে পারেনি। এফবিআইও হামলার কারণ উদঘাটন করতে পারেনি এখনো। তবে পুলিশের ধারণা, এটি অভ্যন্তরীণ সন্ত্রাসীদের কাজ।

কলোরাডোয় একটি ক্লিনিকে বন্দুক হামলার এক সপ্তাহ পার হতে না হতেই আবারও একই ধরনের হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। কলোরাডোর ওই হামলায় তিনজন নিহত হন এবং আহত হন নয়জন।


এ ক্যটাগরির আরো খবর..