× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

আবার বিয়ে করলেন বর্তমানের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
বিয়ে করলেন হাবিব

বিয়ে করলেন বর্তমানের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এটা হাবিবের তৃতীয় বিয়ে।

মঙ্গলবার রাতে বিয়ের বিষয়টি ফেসবুক পেজে জানান হাবিব নিজেই। পাত্রীর নাম আফসানা চৌধুরী সিফা।

হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে।  আল্লাহ মঙ্গল করুন।বিয়ে করলেন হাবিব

ঢাকার অন্যতম পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব। তিনি লন্ডনে শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ হাবিবকে জনপ্রিয়তা এনে দেয়। লন্ডনে ছাত্রাবস্থায় তার সংগীতায়োজনে অ্যালবামটি প্রকাশ হয়।

প্রথম দিকে অন্যদের জন্য রিমিক্স ও মৌলিক গান করলেও পরবর্তীতে নিজেই পরিপূর্ণ গায়ক হিসেবে আবির্ভূত হন। তার হাত ধরে অনেক গায়ক জনপ্রিয়তা পেয়েছেন। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও জনপ্রিয় হাবিব ওয়াহিদ।

২০১৭ সালের ১৯ জানুয়ারি রেহানের সঙ্গে সংসার ভেঙে যায় হাবিবের। ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেছিলেন তারা।

এর আগে ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে।


এ ক্যটাগরির আরো খবর..