× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ক্যাপ্টেন(বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময়

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি, বঙ্গবন্ধুর খুনির ফাঁসি, খুনি মাজেদের ফাঁসি, মাজেদের ফাঁসি, ক্যাপ্টেন মাজেদের ফাঁসি, আবদুল মাজেদের ফাঁসি;

জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় কার্যকর হতে পারে।

আজ শনিবার বিকেলে ফাঁসি কার্যকরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। বিকেলে ফাঁসির মঞ্চে ইট-বালির বস্তা ঝুলিয়ে মহড়া সম্পন্ন করেছেন জল্লাদরা। কারা কর্তৃপক্ষ সূত্রে বিষয়টি জানা গেছে।

কারা সূত্র জানায়, এরই মধ্যে আবদুল মাজেদের ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ওই ফাঁসির মঞ্চে জল্লাদদের মহড়াও সম্পন্ন হয়েছে। আজ রাতেই ফাঁসি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফাঁসির সময় জানতে চাইলে সূত্র জানায়, আজ রাতেই ফাঁসি সম্পন্ন হতে পারে। সব প্রস্তুতি রয়েছে, ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে মাজেদের পরিবারের পাঁচজন সদস্য তার সঙ্গে ৩০ মিনিট সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২৩ বছর ধরে পলাতক আবদুল মাজেদকে গত সোমবার মধ্যরাতে মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরদিন মঙ্গলবার দুপুরে মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরদিন বুধবার মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। পরে প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।


এ ক্যটাগরির আরো খবর..