× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার জন্য গান বানাবে মিউজিক অ্যাপস

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আইবিএম গান শোনার নতুন অভিজ্ঞতা দেয়ার জন্য নতুন একটি অ্যাপস তৈরির ঘোষণা দিয়েছে। এই অ্যাপস আপনার জন্য নতুন গান তৈরি করবে। ইতোমধ্যে আইবিএম ওয়াটসনের কৃত্তিম বুদ্ধিমত্তা চিকিৎসকদের ক্যান্সার নির্ণয় করতে এবং গ্রাজুয়েশন পর্যায়ে শিক্ষকের ভূমিকায় ও হ্যারি পটারের চরিত্র বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরি ধারাবাহিকতায় আইবিএম ওয়াটসন নতুন একটি গান শোনার অ্যাপস তৈরি করছে। ওয়াটসন স্ক্র্যাচ থেকে মিউজিক সৃষ্টি করার ক্ষেত্রে কার্যকর সহকারী হিসেবে কাজ করেছে। মানুষকে আনন্দ দেয়ার জন্য স্ক্র্যাচ থেকে শব্দ উৎপাদন এবং ডিজে সংযুক্ত করে ইতোমধ্যে মিউজিকে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই অ্যাপস দিয়ে আপনি কথা ও মিউজিক নোটের মাধ্যমে নিজের জন্য গান তৈরি করতে পারবেন। এই সফটওয়্যার মাত্র ২০ সেকেন্ড সময় নিবে একটি গান তৈরি করার জন্য।

টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের মতো গান গুলোর প্রি নোট দেয়া থাকবে অ্যাপসটিতে। কথাকে গানে রুপান্তর করার জন্য এখানে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

ওয়াটসন বিট প্রজেক্টের কম্পোসার রিচার্ড ডাস্কাস বলেন,‘এটি প্রযুক্তি, মেশিন এবং মানুষের সমন্বয়ে গঠিত গান শোনার এক অভিনব পদ্ধতি।’


এ ক্যটাগরির আরো খবর..