× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

আন্দোলন থামাতে পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর বুধবার (১০ জুলাই) স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পরও এই আন্দোলন অব্যাহত থাকায় এর উদ্দেশ্য নিয়ে সরকারের মধ্যে সন্দেহের দেখা দিয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে ইতোমধ্যে তৈরি হওয়া জনভোগান্তিও তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আন্দোলন যাতে আর অগ্রসর না হয় – সেই পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার।

এর ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে অর্থাৎ নিয়োগ পদ্ধতিতে আপাতত কোটা পদ্ধতি প্রয়োগ হবে না। আগামী ৭ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদালতের এ রায়ের পরও শিক্ষার্থীদের কোটা আন্দোলন অব্যাহত রয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বুধবার আপিল বিভাগের রায়ে আপাতত কোটা প্রয়োগ না করার কথা বলা হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার ঢাকাসহ কোনো কোনো স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। আদালতের রায়ের পরও এ পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছে না সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।

সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, শিক্ষার্থীদের এই আন্দোলন সরকারবিরোধী ও রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে সরকার ও আ.লীগের নীতিনির্ধারকরা মনে করছেন। শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে বিএনপির সমর্থন এবং আদালতের রায়ের পরও কর্মসূচি অব্যাহত রেখে জনদুর্ভোগ তৈরির চেষ্টা; এসব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য থাকতে পারে এমন ধারণাও করা হচ্ছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা হতে পারে বলে তারা মনে করছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আরও জানা যায়, ইতোমধ্যেই সড়ক অবরোধ ঠেকাতে এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীকে কঠোর হতে বলা হয়েছে। সরকার প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়; তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোনো কোনো অশুভ মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। এই আন্দোলনকে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায়। অরাজনৈতিক এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।

এদিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, (আন্দোলনকারীরা) যখন অগ্নিসংযোগ ও ধ্বংস করতে যাবে, যখন জানমালের অনিশ্চয়তা তৈরি হবে তখন পুলিশ বসে থাকবে না। তাদের (শিক্ষার্থীদের) চাহিদা আমরা শুনব। কিন্তু শোনারও একটা সীমা বোধহয় থাকে। তারা বোধহয় তা অতিক্রম করে যাচ্ছেন।

একইদিন এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি। তবে আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করলে ছাত্রলীগ তা রুখে দেবে।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল।

ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটাব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ কোটা থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের ৪ অক্টোবর কোটাপদ্ধতি বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মাধ্যমে ৪৬ বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে যে কোটাব্যবস্থা ছিল, তা বাতিল হয়ে যায়। পরে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে চলতি বছরের ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামেন।

টাকা কয়েক দিন আন্দোলনের পর গত ৯ জুলাই কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরদিন হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। তবে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে অ্যামনেস্টির সাউথ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতিতে কুমিল্লায় কোটাবিরোধীদের আন্দোলনে পুলিশের হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত খবরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন।‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনে অংশ নিচ্ছিলেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের অভিযোগগুলো তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া জরুরি।’

আন্তর্জাতিক আইন ও বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীন অধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদের অধিকারকে সম্মান করতে হবে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের রক্ষা করতে হবে এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..