ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হুমকি-ধমকি ও গালাগালির অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
সংশ্লিষ্ট প্রত্যেককে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়।
শোকজকৃত শিক্ষার্থীরা হলেন- ছাত্রলীগ নেতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিপুল খান, ছাত্রলীগের সেক্রেটারি অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেহেদী হাসান হাফিজ ও শাহিন আলম, মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হুসাইন মজুমদার, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম তরুন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, সহ-সভাপতি ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুন্সী কামরুল অনিক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃদুল হাসান রাব্বি, ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিমুল খান, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাসুদ রানা, দপ্তর সম্পাদক আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামাল হোসেন, প্রচার সম্পাদক সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাবিল আহমেদ ইমন, সাংগঠনিক সম্পাদক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাউল ইসলাম, ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের সোহাগ শেখ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুর্তবা রাফিদ হাসান, ক্রীড়া সম্পাদক ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক কুমার, উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাওন, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম নাঈম, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক আল ফিকহ এন্ড ‘ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রাঞ্জল, আইন বিষয়ক সম্পাদক ‘ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাকিল, সদস্য চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পিয়াস।
এছাড়াও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর, শেখ সাদী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম আসিফ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইমামুল মুত্তাকী শিমুল, একই বর্ষের সমাজকল্যাণ বিভাগের মারুফ ইসলাম, ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিয়াকত ইসলাম রাকিব, লোক প্রশাসন বিভাগের একই বর্ষের আদনান আলী পাটোয়ারী ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহান লাবিব ধ্রুব।
নোটিশে বলা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের হুমকি-ধমকি, ভীতি প্রদর্শন, মারমুখী আচরণ, গালাগালি ও মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..