× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

পিআইডি

আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায় -গণশিক্ষা উপদেষ্টাগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সাইকিয়াট্রিক ইনস্টিটিউট

দেশের মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিকমানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা অনুমোদন করেছে সরকার। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত 12th International Conference on Psychiatry এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিকমানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে তারা আরো উৎসাহিত হবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

উপদেষ্টা অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..