× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১৫ মার্চ) মধ্যরাতে তিনি আকস্মিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে চান। তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানবন্দরের অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব বিমানবন্দর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..