× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
চোর চক্রের অন্যতম হোতা

কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃতঃ মোবারক মিয়ার ছেলে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রতন মিয়া জিআর মামলাম দুই বছরের সাজা প্রাপ্ত আসামি সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। তাকে ধরার জন্য সেনাবাহিনী অভিযান চালিয়েও ব্যার্থ হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা মরতন মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবর জানার পর কালীগঞ্জবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। সে একটি মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামি। তাকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..