× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে সংসদ সদস্য আনার হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২২ জুন, ২০২৪
আনার হত্যাকারীদের শাস্তি

এমপি আনার ছিলেন আমাদের ব্যবসায়ীদের অভিভাবক। তাকে যারা নৃশংশভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই। আমরা পত্র পত্রিকায় দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত তাদেরকে খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও শাস্তির দাবীতে এক মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দরা এসব কথা বলেন। শনিবার সকালে কালীগঞ্জ হাটচাদনী কাঁচা ও পাঁকামাল ব্যাবসায়ী সমিতির আয়োজনে শহরের বড় বাজার কালীবাড়ীর সামনে ওই মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে বাজারের শত শত ব্যাবসায়ীরা অংশ নেয়।

সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন. কালীগঞ্জ কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা, কাচা ও পাকামাল সমিতির সাধারন সম্পাদক জিল্লুর রহমান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..