× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আদালতের প্রতি অনাস্থা খালেদার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপির মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে অন্য আদালতে মামলা স্থানান্তরের আবেদন করেছেন।

মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এ আদালতের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সঙ্গে মামলাটি এই আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের জন্য জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের কাছে একটি আবেদন করা হয়েছে বলে আদালতকে জানান সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এই আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছেন। সেজন্য আমরা মামলাটি স্থানান্তরের জন্য জেলা ও দায়রা জজ আদালতে একটি আবেদন করেছি। মামলাটিতে আগামী ১৬ অক্টোবর আদালত বদলি সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছেন।

মামলাটিতে বাদী নজরুল ইসলামের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে ইস্যু গঠন করেন আদালত।

ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলার আসামি কোকো মারা যান। এরপর ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকোর স্ত্রী সন্তানদের আসামি হিসেবে পক্ষভুক্ত করেন।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..