× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

আদর্শ গ্রামের অফিস ঘর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা আদালতে মামলা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

মোঃ আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধুলঝাড়ি আদর্শ গুচ্ছ গ্রামের অফিস ঘর ভাঙ্গার ঘঁটনাকে কেন্দ্র করে ১৩ নভেম্বর  ঠাকুরগাও বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ধুলঝাড়ি গ্রামের তসির পাগলার ছেলে সামসুল হক (৪৮), মৃত কাশেম আলীর ছেলে নইম উদ্দীন (৩৫) সহ ৮ জনকে বিবাদী করে ১০৭ ও ১১৭ সি ধারামতে আদর্শ গ্রাম সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাদি হয়ে রবিবার এ মামলাটি করেন।
অভিযোগ সুত্রে, প্রতিপক্ষরা এলাকার অত্যান্ত প্রভাবশালী, দাঙ্গাবাজ, পর সম্পদলোভী। আইন গর্হিত কাজে তারা পারদর্শী বলে সরেজমিনে এলাকাবাসি জানায়। ধুলঝাড়ি গ্রামের পুকুরের পূর্ব পার্শে সমিতির অফিস ঘর ছিল। প্রতিপক্ষরা নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ১০  নভেম্বর রাত ২টায় দলবদ্ধ হয়ে গায়ের জোরে অফিস ঘরের বেড়া ও চালের আড়াই বান্ডিল টিন নিয়ে চলে যায়।  গুচ্ছ গ্রামের ৬৫ বছর বয়সী গোলাম মোস্তফা বলেন, বিবাদীরা রাতের বেলা ঘরে আগুন জ্বালিয়ে আমাদের ফাঁসানোর মতলব করছে তাই রাত জেগে ভাঙ্গা ঘরটি পাহারা দিতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানকে অবগত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় প্রতিপক্ষকে উত্তেজিত অবস্থায় দেখি। কোন প্রকার অনৈতিক ঘটনা না ঘটানোর জন্য বলে আসা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..