× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ, আমি আনন্দিত। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ আমার খুবই ভালো লেগেছে। শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এ কামনা করি।

উপদেষ্টা আজ মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।  এসময় অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক ড. শফিকুল ইসলাম, মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে মুগ্ধ হয়েছি। তিনি বলেন, মাগুরায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পর্যায়ক্রমে শুরু হবে।

উল্লেখ্য, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ৩৯৯ জন বালক এবং ৩৮৭ জন বালিকাসহ মোট ৭৮৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়ার জন্য একজন প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টি ২০১৭ সালে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তিতে প্রথম স্থান এবং প্রধান শিক্ষক হিসাবে প্রথম স্থান অর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..