আটকেপড়া জনগণের কথা ভেবে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা

আটকেপড়া জনগণের কথা ভেবে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা

ইউক্রেনে রাশিয়া হামলার দশম দিনে আটকেপড়া জনগণের কথা ভেবে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

সাড়ে পাঁচ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরের বাসিন্দাদের যুদ্ধ এলাকা ছাড়ার সুযোগ দিতে এ ঘোষণা দেয় রাশিয়া।

চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ঐকমত্য হয়েছিল দুই দেশ। তারই ভিত্তিতে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের আমেরিকার সিনেটরদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার কথা রয়েছে। সেখানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি আমেরিকাকে জানাবেন বলে জানা গেছে। তার আগেই এলো সাময়িক যুদ্ধবিরতির এই খবর।

মারিউপোলের মেয়র জানান, কয়েক দিন ধরে বন্দরে প্রবল আক্রমণ চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন সেনাবাহিনীও তা প্রতিরোধ করছে। এর আগে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের একাংশ এবং খেরসনের কিছু জায়গায় নিজেদের ঘাঁটি গেড়ে ফেলেছে রাশিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।